‘আমিই বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ’: সালমান

আপনি কি খুব রোম্যান্টিক মানুষ? তাহলে নিশ্চয়ই আপনার অন্য আরেকজন রোম্যান্টিক মানুষকেও খুব ভালো লাগবে। আপনি নিশ্চয়ই সিনেমা দেখতেও খুব পছন্দ করেন? অ্যাকশন বা কমেডি কিংবা ফ্যামিলি ড্রামার থেকে নিশ্চয়ই আপনার রোম্যান্টিক সিনেমাই ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার প্রিয় নায়ককে? যদি আপনি সালমান খানকে খুব পছন্দ করেন, তাহলে তো ভালোই। কেননা, তিনিই পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মানুষ।

সালমান খান মনে করেন তিনি পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পুরুষ। নিজের মুখেই সেই কথা ফলাও করে বলেছেনও। তিনি বলেন, ‘আমিই বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ’।

এক সাংবাদিক সম্মেলনে সালমানের দিকে নানা প্রশ্ন উড়ে আসছিল। সেখানে বেশিরভাগ সময়ই তার বিয়ের কথাই উঠছিল। সেরকমই এক পরিস্থিতিতে ভাইজান নিজেই সাংবাদিকদের বলেন, ‘আমিই বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ’।