এইচ এ হেলাল, ছাতক প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুল্লা হেলালীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নসহ সুষ্ঠ সাংবাদিকতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিফলন ঘটবে সাংবাদিকতার মূল ¯্রােত ধারার। উপকৃত হবে দেশ, জাতি, সমাজও অবহেলিত বঞ্চিত মানুষ। তাদের গতিশীল কার্যক্রমে বুর্জোয়া সমাজ ব্যবস্থা পরিবর্তনে সাধিত হবে আশাতীত ফলাফল।
বিবৃতিদাতারা হচ্ছেন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য ছায়েম আহমদ, শাহ মোহাম্মদ আলী মুজিব, নাজমুল ইসলাম, হেলাল আহমদ হেলাল, রবিউল ইসলাম তারেক, জুনাইদ আহমদ রুনু প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper