সিলেটে এই প্রথম অনলাইনভিত্তিক ডাক্তারী ডট কমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
ডাক্তারী ডট কমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যান্সার হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেছেন, যেকোন স্থান থেকে অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহ ও অথবা মোবাইলের মাধ্যমে যে কেউ টিকেটের সিরিয়াল নিতে পারবেন। এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগড়ায় আরো সহজে চিকিৎসা সেবা পৌছে দেবে ডাক্তারী ডট কম।
শুক্রবার(০৭অক্টােবর) সিলেট নগরীর আম্বরখানায় ডাক্তারী ডটকমের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তারী ডটকমের ম্যানেজিং ডাইরেক্টর আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে ও ডেভেলাপার মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কো-পার্টনার মোস্তাকিন চৌধুরী অনি, ডা. শওকত আহমদ, ডা. এহছান-উজ জামান খান, ডা. ইশতিয়াক আহমদ, ডা. ত্রিলাক চাকমা, ডা. সাগর বড়ুয়া, ডা. আনোয়ার হোসেন, ডা. মারজান আক্তার, ডা. লুৎফুর এলাহী কাওসার।
এসময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, মো. মাশরাফুল ইসলাম চৌধুরী, জিলাল আহমদ ওসমানী, কিবরিয়া চৌধুরী, নাছির আহমদ স্বপন।
উল্লেখ্য www.daktare.com এর মাধ্যমে সহজ উপায়ে রোগীরা সিলেটের সব বিশেষজ্ঞ ডাক্তারদের টিকেট সংগ্রহ করতে পারবেন এবং ডাক্তারী কাস্টমার কেয়ারের
নম্বর (০১৭৬৩-৯৩০৯৮০) মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন।
Sylhetnewsbd Online News Paper