বেসিক ব্যাংকে গ্রাহক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

শনিবার(৮ই অক্টোবর) সকালে বেসিক ব্যাংক জিন্দাবাজার শাখার কর্মকর্তাদের ‌‍’গ্রাহক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রচার বিষয়ক’ এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব অহিদুল আলম, বিশেষ অতিথি উপমহাব্যবস্থাপক জনাব আব্দুল গফুর তালুকদার, সভাপতিত্ব করেন জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

এছাড়াও ব্যবস্থাপক জনাব এবিএম শোয়েব, উপব্যবস্থাপক জনাব শামস মোঃ জাবেদ সুফিয়ান এবং সিলেট বিভাগের সকল শাখার অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।