ছাতকে সুরমা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে সুরমা নদীর গনেশপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এ যুবকের ভাসমান লাশ উদ্ধার করেন এসআই সৈয়দ আব্দুল মান্নান। পরে গলিত লাশটি ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রেরন করা হয়। তবে লাশের কোন নাম-ঠিকানা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দৃর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
Sylhetnewsbd Online News Paper