টাইগারদের ইনিংস শেষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ। টাইগারদের ইনিংস শেষে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড দল।

শুক্রবার(২৮অক্টোবর) সকালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।