‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর-ঐশ্বর্য’র ঘনিষ্ঠ দৃশ্য চর্চা কম চলেনি। এ নিয়ে ক্ষোভ রয়েছে বচ্চন পরিবারের অন্দরেও। এমন কি ঐশ্বর্য নিজেই করণকে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। এ বার নাম না করে সেই ইস্যুতেই কি ঐশ্বর্যকে বিঁধলেন জয়া বচ্চন?
সম্প্রতি ১৮তম মামি মুম্বই ফিল্ম ফেস্টিভালে জয়া বলেন, আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলিভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়…।
যদিও একবারও ঐশ্বর্যর নাম মুখে আনেনি জয়া। তবে বলি টাউনের একটা বড় অংশের মত, রণবীরের সঙ্গে ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনও ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার। তারই প্রতিফলন দেখা গেল জয়ার কথায়।
Sylhetnewsbd Online News Paper