সিলেট নিউজ বিডি: দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে খালি হাতে ফিরতে হয়নি বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি হাত ফসকে বের হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ।
সেই সুবাধে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে মিলেছে পুরস্কারও। অবস্থানের কোনো পরিবর্তন না হলেও ৮ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। অপরদিকে ইংল্যান্ডের কমেছে ৩ রেটিং পয়েন্ট।
সিরিজের আগে নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৭। এখন সেটি বেড়ে হয়েছে ৬৫। এছাড়া ১১৫ রেটিং নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া।
Sylhetnewsbd Online News Paper