সিলেট নিউজ বিডি: বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, নির্মাণকৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটি এবং আবাসন শিল্পের পণ্য ও সেবা নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সেমস গ্লোবাল।
এ প্রদর্শনীতে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিশ্বের ১২টি দেশের ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারকরা অংশগ্রহণ করবেন।
আগামী ১০-১২ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস্ গ্লোবাল (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিঃ)এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজনে যা থাকছে, ১৮তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৬, ১৩তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৬, ২০তম কনস্-এক্সপো বাংলাদেশ ২০১৬, ১৭তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৬।
এই প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হবে। ফলে এই খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেয়া সহজ হবে।
ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন অথবা ভে্ন্যুতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন।
Sylhetnewsbd Online News Paper