বলিউডে রোজগারের শীর্ষে অক্ষয় কুমার

২০১৬ সালে বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছেন অক্ষয় কুমার। রোজগারের শীর্ষ তালিকায় আছেন সালমান খানও। এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান, সুশান্ত সিং রাজপুত এবং অভিনেতা রীতেশ দুশমুখ। বলিউডের নায়কদের শীর্ষ তালিকা তৈরি করেছে বলিউড হাঙ্গামা।

বলিউডে ২০১৬ সালে রোজগারের শীর্ষে রয়েছে অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত ছবি ‘এয়ারলিফ্ট’ এবং ‘রুস্তম’, এবছরের পাঁচ সেরা সবচেয়ে বেশি আয় হওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে। বক্স অফিস থেকে এবছর অক্ষয়ের আয় ৩৬৪.৭৩ কোটি রুপি।

দ্বিতীয় স্থানে রয়েছেন সুপারস্টার সলমন খান, কারণ তাঁর ছবি সুলতান এবছর বক্স অফিসে ব্লকবাস্টার হিট। বক্স অফিস থেকে ভাইজানের আয় ৩০০.৪৫ কোটি রুপি।

এবছর বক্স অফিস থেকে শাহরুখের আয় ১৫০.০৪ কোটি রুপি। বলাই যায় শাহরুখ খানের ২০১৬ সাল আর্থিকভাবে ভালো যায়নি।

সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘এম.এস ধোনি’ এবছর বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। এবছর তার আয় ১৩৩.০৪ কোটি রুপি।

অভিনেতা রীতেশ দেশমুখও রয়েছেন এই তালিকায়। বক্স অফিস থেকে তাঁর মোট কালেকশনের পরিমাণ ১৩১.৫৩ কোটি রুপি। রীতেশের মরাঠি ছবি ‘লাই ভারী’, এবছরের অন্যতম হিট ছবি।