সিলেট নিউজ বিডিঃ পৃথিবীর বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্লার্টফর্ম ইউটিউবে যোগ হচ্ছে নতুন ফিচার। এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা ফোন থেকেই ইউটিউবে লাইভ ভিডিও সম্প্রচার করতে পারবেন।
তবে এই ফিচারটি কেবল তারাই পাবেন যাদের ইউটিউবে ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
ইউটিউবের মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি মোবাইল লাইভ স্ট্রিমিং করা যাবে। স্ট্রিমিং করা ভিডিওতে সেই সমস্ত ফিচার থাকবে যা এমনি ভিডিওতে থাকে।
সংস্থার তরফে জানানো হয়েছে, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সুপারচ্যাট পরিষেবাও চালু করা হয়েছে ৷ এর মাধ্যমে টাকা রোজগার করা সম্ভব।
২০টির বেশি দেশের ব্যবহারকারীরা এর ব্যবহার করতে পারবেন। এই ফিচার ব্যবহার করার জন্য মোবাইলে ইউটিউব অ্যাপ থাকা বাধ্যতামূলক। অ্যাপে দেওয়া ক্যাপচার বাটনে ক্লিক করে লাইভ স্ট্রিমিং চালু করা যাবে।
Sylhetnewsbd Online News Paper