পুনের স্বপ্নভঙ্গ করে হ্যটট্রিক করল মুম্বাই

সিলেট নিউজ বিডি ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ে পুনের স্বপ্নভঙ্গ করে শিরোপার হ্যটট্রিক করল মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৩, ২০১৫ এবং ২০১৭৷ শেষ পাঁচ বছরে তিনবারই আম্বানির দলকে মুকুট উপহার দিলেন রোহিত শর্মা। পাশাপাশি আইপিএল এর প্রথম দল হিসেবে তিনবার খেতাব জিতল মুম্বাই।

আগে ব্যাট করে ১২৯ রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন কুনাল পাণ্ডে। এছাড়া ২৪ রান করেন রহিত শর্মা, হার্দিক পাণ্ডে ১০, জনসন ১৩, রাইডু ১২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।

পুনের হয়ে এদিন বল হাতে ২টি করে উইকেট শিকার করেন জয়দেব, জাম্পা এবং ড্যানিয়েল। এ তিনজন ছাড়াও হাত ঘুরান আরও তিন বোলার। কিন্তু তারা উইকেটের দেখো পাননি।

মামুলি টার্গেট। তবুও হতাশ করেন পুনে। ১৭ রানের মাথায় ওপেনার রাহল বিদায় নেন। রাহানে আর স্মিথ দলের দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে থাকেন। কিন্তু ব্যক্তিগত ৪৪ রান করে সাজঘরে ফিরে যান রাহানে।

এরপরেই আত্মঘাতীর মিছিলে যোগ দেয় পুনের ব্যাটসম্যানরা। এক পাশ থেকে খানিকটা সময় দলের হাল ধরে রাখেন স্মিথ। তাতে অবশ্য লাভ হয়নি। একটা সময় তাকেও ফিরতে হয়। ৫১ রানে তাকে থামান জনসন।

মুম্বাইয়ের হয়ে বল হাতে একাই তিন উইকেট ঝুলিতে পুরেছেন জনসন। বুমরাহ নিয়েছেন ২টি উইকেট। উইকেট নিতে পারেননি মালিঙ্গা। ৪ ওভারে ২১ রান খরচ করেছেন এই লঙ্কান।
এবার দেখে নেওয়া যাক এবারের আইপিএল-এ কোন খেলোয়াড় কি পুরস্কার পেলেন।

১) অরেঞ্জ ক্যাপ – সবচেয়ে বেশি রান করার পুরস্কার এটি। এবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২) পার্পল ক্যাপ – ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক এবার সানরাইজার্স হায়দরাবাদেরই ভুবনেশ্বর কুমার। তিনিই পেয়েছেন এ পুরস্কার।

৩) ম্যাক্সিমাম সিক্স – এবার আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দুজনেই মেরেছেন ২৬টি করে ছক্কা। তবে, সবচেয়ে বড় মান দীর্ঘ ছক্কা মারার জন্য এই পুরস্কার পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪) সুপারফাস্ট ফিফটি – সুনীল নারিন। কেকেআরের এইক্যারিবিয়ান ক্রিকেটার আরসিবির বিরুদ্ধে ৫০ রান করেছিলেন মাত্র ১৫ বলে।

৫) গ্ল্যাম শট অফ দ্য সিজন – এই পুরস্কারটাও এবার সানরাইজার্স হায়দরাবাদের দখলে। পেলেন যুবরাজ সিং।

৬) স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজন – এবার এই পুরস্কার পান কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

৭) ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – এ পুরস্কার পেয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।

৮) এমার্জিং প্লেয়ার – এ পুরস্কার পেলেন গুজরাট লায়ন্সেরই তরুণ প্রতিভা বাসিল থাম্পি। ১২ ম্যাচে ১১ উইকেট পেয়ে তিনিই দশম আইপিএলের সেরা উঠতি প্রতিভা।

৯) সিরিজ সেরা – রাইজিং পুনে সুপারজায়ান্টের বেন স্টোকস। নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। আর ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। সাড়ে চোদ্দ কোটির ক্রিকেটার কিন্তু পয়সা উসুল করে দিয়েছেন।

১০) ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুনাল পাণ্ডিয়া।

১১) সেরা ক্যাচ – সুরেশ রায়না।