সিলেট নিউজ বিডি ডেস্ক:জিৎ এর ছবি বস টু এবার ঈদে ঢাকায় মুক্তি পাবে। তাই ছবিটির প্রচারণার জন্য আগেভাগেই ঢাকায় এসে উপস্থিত হচ্ছেন কলকাতার নায়ক জিতেন্দ্র মদনানী জিৎ।
তার ভক্তদের জন্য বাংলাদেশে এসে তিনি উপস্থিত হবেন ৫ জুন। আর এসেই তিনি ছবিটি দেখতে বাংলাদেশি দর্শকদের আহবান জানাবেন। কারণ ছবিটি এই ঈদুল ফিতরেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবিটি কিন্তু জিৎ নিজেই প্রযোজনা করেছেন।
জানা যায়, ঢাকায় এসে জিৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির প্রচারে অংশ নেবেন। বিকালে ঢাকায় এসে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে অংশ নিবেন। সেখানে ছবির পোস্টারও উন্মোচন করবেন তিনি।
দুই দিন বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেওয়ার পর ৭ জুন বিকেলে কলকাতার উদ্দেশে রওনা হবেন জিৎ।
এই ছবিতে সঙ্গে আরও দেখা যাবে কলকাতার অভিনেত্রী শুভশ্রীকে। ছবিটির কলকাতা অংশের পরিচালক বাবা যাদব।
Sylhetnewsbd Online News Paper