প্রেমে পড়ার অনুভূতিটা চরম ও রহস্যময়। হৃদযন্ত্রের পেরেশানি বেড়ে যায়। দেহের রসায়ন কিছুটা পাল্টে যায়। হরমোনের কারসাজিতে সুখ অনুভব করে মানুষ। একই সঙ্গে সুখী, উত্তেজিত, উদ্বেলিত এবং অপরের চিন্তায় হারিয়ে যান জুটিরা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কানন খাতাও চিখালের মতে, ভালোবাসার অনুভূতি যতটাই জাদুকরী হোক না কেন, সেখানে নিজের পরিচয়টা হারিয়ে ফেলবেন না।
যখন অন্যকে সুখী করার প্রবণতা প্রবল, তখন অনেক সময়ই জুটিরা নিজের আত্মপরিচয় ভুলে যান। অথবা এখানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন তারা। সম্পর্ক বা বিয়ের পর পর সবকিছুই ঠিক থাকে। হানিমুন পর্যন্ত সব ঠিক। কিন্তু পরবর্তীতে অপরকে সুখী করার বিষয় থেকেই মূলত নিজের পরিচয়টা ভুলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু নিজেকে সব সময় খুঁজে পেতে কিছু করণীয় জেনে নিন।
১. লক্ষণ দেখুন : একটা স্বাস্থ্যকার সম্পর্ক তা-ই যেখানে দুজনের ভিন্ন ধারার জীবনযাপনের সমন্বয় ঘটে। এক সঙ্গে থাকার পাশাপাশি যার যার জীবনের চিহ্নগুলোও স্পষ্ট থাকে। একটা সময় দেখা যায় দম্পতিদের একজন বা দুজনই অপরকে সুখী করতে তার মতোই হতে চান। তারা নিজের বন্ধু-স্বজনের কথা ভুলে যান। জীবনের অতিচেনা রুটিন ভুলে যান। কেবলমাত্র সঙ্গী বা সঙ্গিনীকে নিয়েই তার জীবন ঘুরতে থাকে। কানন বলেন, এ ক্ষেত্রে খুব সাধারণ ঘটনাও উদাহরণ হতে পারে। কোন সিনেমাটা দেখা হবে, কোন রেস্টুরেন্টে খাওয়া হবে বা বাসার জন্য কোন আসবাব কিনতে হবে ইত্যাদি। খুব সাধারণ এই বিষয়ে অপরের মতামতই মেনে নিতে মন চায়। কিন্তু ধীরে ধীরে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে। এক সময় নিজের চাওয়া, পছন্দ, ইচ্ছা ধামাচাপা পড়ে যায়।
২. প্রেমে পড়ুন, কিন্তু সাবধান : সম্পর্ক বিষয়ক এক্সপার্ট অমিতা সংগাভি শাহ জানান, নিয়ন্ত্রণমূলক এবং নিপীড়নমূলক আচরণে অপরজনের মানসিকতা বদলে যেতে পারে। আবার এমনো হতে পারে, সঙ্গী বা সঙ্গিনীর আচরণ নিয়ন্ত্রণই থাকে। কিন্তু এমনভাবে কাজ করে যে তার অপরজন মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। একে অপরের প্রেমে পড়ুন। তবে এসব বিষয়ে সাবধান থাকতে হবে।
৩. সঙ্গী-সঙ্গিনীর সামনে থাকতে ভয় পাবেন না : আপনাদের সম্পর্কটাই জীবনের প্রধান বিষয় নয়। যার যার বন্ধু-স্বজনরাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন একাকী তখন যেমন জীবনযাপন করতেন, বিয়ের পর তা কিছুটা বদলে যাবে।
৪. আত্মবিশ্বাস গড়ে তুলুন : প্রেমে পড়ার চরম অনুভূতিতে ভীত হয়ে পড়বেন না। এতে হারিয়ে যেতে নেই। এমনটা হলে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে। আপনি নিজের মতো করে পরিচিত হতে পারবেন না সঙ্গী-সঙ্গিনীর কাছে। এতে সম্পর্ক ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে উঠবে। কাজেই নিজেকে নিজের মতো ফুটিয়ে তুলন। এর জন্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।
৫. যেভাবে নিজেকে খুঁজে পাবেন : শর্তহীন ভালোবাসা অপরকে পুরোপুরি গ্রহণ করে নেয়। সেখানে তার কোনো পছন্দ বা বৈশিষ্ট্য নিয়ে সমস্যা থাকে না। তাই অপরকে শর্তহীনভাবে গ্রহণ করে নিন। তেমনটা নিজে জন্যেও আশা করতে পারেন। আবার এক সঙ্গে যা যা একইরকম করছেন তা করতে থাকুন। কিন্তু পাশাপাশি নিজের পছন্দসই বিষয় এড়িয়ে যাবেন না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Sylhetnewsbd Online News Paper