সিলেট নিউজ বিডি ডেস্ক: পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘মুলতান সুলতানসে’র দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। খুব শিগগিরই করাচিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হতে পারে।
এর আগের দুই আসরে ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব পালন করেন ওয়াসিম আকরাম। প্রথম আসরে শিরোপাও জিতেছিলেন। কিন্তু পরের আসরে খালিদ লতিফ, মোহাম্মদ ইরফানদের স্পট পিক্সিং কেলেঙ্কারিতে সমাপ্তি ঘটে সে দলের।
অন্যদিকে পাকিস্তানের হয়ে দুই দফা হেড কোচের দায়িত্ব পালন করা ওয়াকার ইউনুসকে পিএসএলের প্রথম দুই আসরে কোচিং করানো হয়নি। কিন্তু এবার ষষ্ঠ দলের অন্তর্ভুক্তিতে দায়িত্ব নেবেন নতুন দলের।
সদ্য-সাবেক অধিনায়ক মিসবাহ উল হক এবার নিতে পারেন ইউনাইটেডের দায়িত্ব। আকরাম এবার কিন্তু আর কোচিং করাবেন না। ‘সুলতান অব সুইং’-এর পদের নাম ক্রিকেট অপারেশন ডিরেক্টর।
ওয়ালশ-অ্যামব্রোস আর ব্রড-অ্যান্ডারসন জুটির পর ইতিহাসের তৃতীয় সফলতম বোলিং জুটি এ দুজন। এক সঙ্গে ৬১ টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন ৫৫৯টি। তাতে ওয়াকারের অবদান ২৭৭ আর ওয়াসিম নিয়েছেন ২৮২ টি।
Sylhetnewsbd Online News Paper