ফিলিপাইনের একটি প্রত্যন্ত গ্রামে হামলা: নিহত ৯

সিলেট নিউজ বিডি ডেস্ক: সোমবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে এক হামলায় নয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সশস্ত্র প্রায় ৫০ ব্যক্তি এ হামলায় অংশ নেয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ বলছে, সশস্ত্র ব্যক্তিরা সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বাসিলান প্রদেশের মলুসোর ওই গ্রামে ঢোকে এবং গ্রামবাসীদের লক্ষ্য করে বেপরোয়া গুলি করে। এছাড়া তারা ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

পুলিশ এখন পর্যন্ত হামলায় জড়িতদের সনাক্ত করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়ও স্বীকার করেনি। খবর সিনহুয়ার।