সালমান শাহ হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবববন্ধন ও পথসভা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সালমান শাহ হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে রোববার বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে আলো মিছিল দিয়ে সালমান শাহ বাসভবন প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।

তোফায়েল আহমদের সভাপতিত্বে ও রিপন আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী। বক্তব্য রাখেন রুহুল আমিন স্বপন, আহমেদ রাজা, মাসুদ আহমদ কাওছার, ইফতেখার হোসেন জুম্মান, রুবেল, হাসান বকস, জামান, গৌরব পুরকায়স্থ, সৈয়দ দিনার, রাজীব, আদিল, জিলানী, আদিল, মেহেদী, শাহাব, সায়েম, আকাশ, মনি, আবিদ, রাহাত প্রমুখ।

বক্তারা বলেন, সালমান শাহ আত্মহত্যা না হত্যা এর প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। তাকে হত্যা করা হলে তার মূল আসামীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।