সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে তার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকের নেতৃত্বাধীন টাইগাররা। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে বৃহস্পতিবার প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নামবে তারা। খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রস্তুতি ম্যাচ শেষে পোচেফস্ট্রুমে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ,মুশফিকুর রহিম (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ দলঃ
এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
Sylhetnewsbd Online News Paper