সিলেট নিউজ বিডি ডেস্ক: তামিম ইকবালের বাউন্ডারি দিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচ শুরু করল বাংলাদেশ। বেননিতে সিএসএ একাদশের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় বিনা উইকেটে ৬ রান। তামিম ইকবাল ৫ এবং সৌম্য সরকার ০ রান নিয়ে ব্যাট করছেন।
গত শনিবার বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর পরেরদিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেদিনই বেনোনিতে শাহারা ক্রিকেট কমপ্লেক্স গ্রাউন্ডে অনুশীলন শুরু করে টাইগাররা। গত তিনদিন কঠোর অনুশীলন করল মুশফিকুর রহীম অ্যান্ড কোং। দেশ থেকেও প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে তারা। যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে হারানোর সুখ স্মৃতি নিয়ে গেছে সঙ্গে করে।
Sylhetnewsbd Online News Paper