সিলেট নিউজ বিডি ডেস্ক: ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট নগরীর ঐতিহ্যবাহি কোট পয়েন্টে বিকালে বাংলাদেশ রিপোর্টাস অন্তভূক্ত (গভঃরেজি নং এস ৪৪৮৯) সিলেট রিপোর্টাস ক্লাব’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ক্লাবের সহ সভাপতি সুনিরমল সেন’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আমির হোসেন সাগরের পরিচালনা বক্তব্য রাখেন সিলেট রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হানিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, ভোরের পাতা সিলেট প্রতিনিধি জয়নাল আবেদিন, সদস্য মোঃ আবিদুর রহমান, আলী হোসেন, ইফতেখার আহমদ ইফতি, আব্দুস সমাদ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করুন অন্যতায় তাদের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি ঘোষা করতে বাধ্য হব।
Sylhetnewsbd Online News Paper