সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী শুক্রবার থেকে শাকিব-বুবলীর নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির নাম `চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’।
ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ছবির প্রযোজক সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ অক্টোবর থেকে ঢাকাতেই `চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং শুরু হবে। চলবে ১১ তারিখ পর্যন্ত। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ।
উত্তম আকশ জানান, ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত শাকিব খান শুটিং করবেন। সঙ্গে বুবলীও থাকবেন। এরপর শাকিব ১২ অক্টোবর কলকাতা যাবেন। ফিরে আবার ২০ তারিখের পর শুটিংয়ে অংশ নেবেন।
এর মধ্যে বাকি শিল্পীদের নিয়ে আমরা শুটিং চালিয়ে যাবেন। প্রথমে ঢাকা, এরপর কক্সবাজার, চিটাগাং ও পরে নোয়াখালীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হবে।
এ প্রতিষ্ঠানের প্রযোজনায় ‘আমি নেতা’ ছবির শুটিং বর্তমানে চলছে। ” এছাড়া ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কেউ কথা রাখেনি’ নামের আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে।
Sylhetnewsbd Online News Paper