সিলেট নিউজ বিডি ডেস্ক: সালমান ও অক্ষয় নাকি শাহরুখের প্রতিদ্বন্দ্বী। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় একথা।
কিন্তু শাহরুখ কী মনে করেন? সম্প্রতি একথা বলেছেন শাহরুখ। প্রসঙ্গত, টেড টকস ইন্ডিয়া, নই সোচ অনুষ্ঠান নিয়ে ছোট পর্দায় ফিরছেন শাহরুখ। সেই অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়েই একথা বলেন তিনি।
অক্ষয় ও সালমানের সঙ্গে তাঁর প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখ। উত্তরে তিনি বলেন, সত্যি বলতে কী অক্ষয় বা সালমান আজ যা পেয়েছে সব নিজে থেকে অর্জন করেছে। আমি তাদের সঙ্গে প্রতিযোগিতায় যাবো না। তারা সত্যি ভালো কাজ করছে।
তাঁর অনুষ্ঠানের বিশেষত্ব তুলে ধরেন শাহরুখ। সালমান বা অক্ষয়ের থেকে টেড টক শো আলাদা, বলেন তিনি।
অভিনেতার বক্তব্য, অক্ষয় দা গ্রেট ইন্ডিয়ান লাফটার বা সালমান বিগ বস করছে সে কথা তাঁর জানা। তবে টেড টক আর পাঁচটি শোর থেকে আলাদা। অন্যধরনের। একটু আলাদা রকম সংবেদশীলতা আর অনুভূতিময়। তবে বাকিদের শো পুরোনো ঘরানার তা একবারের জন্যও বলছেন না।
শো নিয়ে শাহরুখ আরও জানান, এটি আশাব্যাঞ্জক ও অনুপ্রেরণা সৃষ্টিকারী অনুষ্ঠান। আর কারোর সঙ্গে নয়, প্রতিযোগিতাটা আসলে নিজের সঙ্গে। টেড টক এই কাজটিই করে আসছে বছরের পর বছর ধরে। এই হিন্দি শোটির চেষ্টা থাকবে সাধারণ মানুষের কাছে সদর্থক বার্তা দেওয়া। শোটি গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
Sylhetnewsbd Online News Paper