সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষের একটি উইকেটও ফেলতে পারেনি আগে ব্যাট করা বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই বিশাল জয় পায় তারা।
টেস্ট সিরিজ থেকেই টানা টস জিতে চলছে বাংলাদেশ। কিন্তু টসে জিতে ব্যাটিং নেওয়া হোক আর বোলিং, ম্যাচের ফলাফলের কোনো পরিবর্তন হয় না। আজ টসে জিতে ফিল্ডিংয়ে নামার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সাবলীলভাবেই খেলছিল প্রোটিয়ারা। তবে স্বাগতিকরা যখন আরও একটি শতাধিক রানের জুটির দিকে এগিয়ে যাচ্ছে তখনই আঘাত হানলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিবলে লাইন মিস করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন আগের ম্যাচে দেড় শতাধিক রান করা কুইন্টন ডি কক (৪৬)। ৫ ম্যাচের পর সাকিবের প্রথম ওয়ানডে উইকেট এটি। ৯০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় ব্রেক থ্রু টিও এল একই ওভারে। দুর্দান্ত ফ্লাইট ডেলিভারিতে অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের স্টাম্প উড়ে গেল। কোনো রান না করেই ফিরতে হলো ডু-প্লেসিসকে।
পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জন্য সুসংবাদ হলো, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ওয়ানডের মত আজ বুধবার দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে আছেন তরুণ ওপেনার সৌম্য সরকার। এই সুযোগ বেশ সময় পর তামিমের সঙ্গে ওপেন করার সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে এবার ফিল্ডিং বেছে নিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। পার্লের বোল্যান্ড পার্কে আজ সিরিজে টিকে থাকার লড়াই টাইগারদের সামনে।
পার্লের বোল্যান্ড পার্কে ১৯৯৭ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছিল। এরপর গত ২০ বছরে মাত্র ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। মাঠের অবস্থা তথৈবচ! এমন মাঠে আন্তর্জাতিক ম্যাচ কীভাবে অনুষ্ঠিত হয় সেটাই ভেবে পাচ্ছে না অনেকে। বোল্যান্ড পার্কে এই প্রথমবার খেলছে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শিবিরের জন্য সবচেয়ে ভালো খবর হলো ওপেনার তামিম ইকবালের ফিরে আসা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চোটের কারণে পাচ্ছে না ‘কিলার’ খ্যাত ডেভিড মিলারকে। তার বদলে একাদশে এসেছেন ফারহান বেহারদিন।
টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জ পাওয়ার পর মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ওয়ানডেতে অভাবনীয় পরাজয় বরণ করতে হয় টাইগারদের। কুইন্টন ডি কক এবং হাশিম আমলার ২৮১ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে ১০ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ফাফ ডু-প্লেসিসের দল।
Sylhetnewsbd Online News Paper