দক্ষিণ আফ্রিকায় আর খেলতে চান না তমিম!

সিলেট নিউজ বিডি ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে কোনোভাবে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। টেস্ট সিরিজে হারের পর ওয়ানডেতেও পায়ের নিচে মাটি নেই সফরকারীদের। দলের যখন এই হাল তখন শোনা যাচ্ছে, ২৩ অক্টোবর মোস্তাফিজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফেরার বিমানে থাকতে পারেন তামিম ইকবালও।

স্বাগতিকদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় খানিকটা চোট পাওয়ার পর প্রথম টেস্টে খেলার সময় একই জায়গায় চোট পান তামিম। চোটের কারণে খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেও তামিমের পুরোনো ব্যথা আবারো বেড়েছে। তাই শুক্রবার বাংলাদেশ দল তৃতীয় ম্যাচের ভেন্যুতে অনুশীলন করলেও তামিম ছিলেন না। ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন আল্ট্রাসনোগ্রাম করাতে। সেই রিপোর্ট ভালো আসেনি। ধারণা করা হচ্ছে, সফরের বাকি ম্যাচগুলোতে (তৃতীয় ও শেষ ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচ) মাঠে নামতে পারবেন না তিনি। এমনকি বিপিএল খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে!

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, যদি আমি মাঠে নেমে আবারো আহত হই, তাহলে আমি দুই মাসের জন্য বাইরে যাব, আশা করি টিম ম্যানেজম্যান্ট এটি চায় না এবং আমিও না।

রিপোর্ট হাতে পাওয়ার পর মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘গত ম্যাচের পর আবার ও ব্যথা অনুভব করছে। ওই পুরানো চোটের জন্যই তাকে ফিরে যেতে হচ্ছে। আগামী ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন মোস্তাফিজ । তামিম আসছেন একদিন আগে, ২২ অক্টোবর’।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদেশর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম। পরে প্রথম টেস্টে খেলার সময় আবার একই জায়গায় চোট পান। খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে। এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ২৫ বলে ২৩ করেন।