সিলেট নিউজ বিডি ডেস্ক: ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে শাহরুখ খান আর কাজলের ছেলেকে মনে আছে আপনাদের? সেই যে সেই ছোট কিউট ছেলেটা যে কৃশের চরিত্রে অভিনয় করেছিল? সেই কৃশ এখন বড় হয়ে গেছে। সে বহুদিন ধরেই বলিউডে একটা ব্রেকের চেষ্টা করছিলো।
অবশেষে ‘কাভি খুশি কাভি গাম’ এর পরিচালক করণ জোহর এগিয়ে এসেছেন কৃশকে এই ব্যপারে সাহায্য করতে।
কৃশের আসল নাম জিব্রান খান। একটা জনপ্রিয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুয়ায়ী করণ জোহার জিব্রানকে ‘ ব্রহ্মাস্ত্র ‘ ছবির একজন সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন। এই ছবি হতে চলেছে ধর্মা প্রডাকশনের এখনও অবধি সব থেকে বড় ছবি। এই ছবিতে অয়ন মুখার্জিকে অ্যাসিস্ট করবেন জিব্রান। ‘ব্রহ্মাস্ত্র ‘ ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর‚ আলিয়া ভট্ট এবং অমিতাভ বচ্চনকে। ইতিমধ্যেই নাকি জিব্রান বাকিদের সঙ্গে এই ছবির কাজ আরম্ভ করে দিয়েছেন।
এই ছবিতে যোগদান করার আগে ২২ বছরের জিব্রান বলিউডের ছবিতে হিরো হিসেবে ডেব্যু করার জন্য মার্শাল আর্ট‚ কত্থক আর ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিয়েছেন। তাছাড়াও শমক দাভারের ড্যান্স স্টুডিওতে উনি বেশ কিছুদিন নাচও শিখিয়েছেন।
শোনা যায় জিব্রান নাকি করণ জোহারকে অনুরোধ করেছিলেন ওকে হিরো হিসেবে লঞ্চ করার জন্য। কিন্তু ওকে নাকি বয়সের তুলনায় খুবই বাচ্চা বাচ্চা দেখতে‚ এই অজুহাতে করণ ওকে ফিরিয়ে দেন।
Sylhetnewsbd Online News Paper