বিপিএলে সাত দলের সাত কোচ কে কে?

সিলেট নিউজ বিডি ডেস্ক: আর মাত্র ১০ দিন বাকি, তারপরই পর্দা উঠবে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড সাজিয়ে নিয়েছে বেশ আগেই। তারও আগে দলে নিয়োগ দিয়েছে কোচ। তবে আগের আসোর গুলোর মতো এবারের আসরে বেদেশি কোচে আগ্রহ কম ফ্র্যাঞ্চাইজিদের।

ক্রিকেট বোদ্ধাদের বড় একটা অংশ মনে করেন, বিদেশি কোচের চেয়ে দেশি কোচ দিয়ে কাজ করানো ভালো। তবে আরেক পক্ষ মনে করেন, দেশি কোচদের পেশাদারিত্ব আর টেকনিক বিদেশিদের মতো নয়। পক্ষে-বিপক্ষে যুক্তি থাকলেও এবারের বিপিএলে মাত্র দুটি দল বিদেশি কোচের ওপর ভরসা রেখেছে। বাকি পাঁচটি দলেই দেশি কোচ। এদের মধ্যে দুজনের বিপিএলে অভিষেকও হতে যাচ্ছে।

গত আসরে বিদেশি কোচ ছিলেন শুধু ডেভ হোয়াটমোর ও স্টুয়ার্ট ল। দুজনই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন কোচ। বরিশাল বুলসের হয়ে কাজ করেছিলেন হোয়াটমোর, খুলনায় ছিলেন ল। এবার দুজনের কেউই নেই। এবারও বিপিএলে দুইজন বিদেশি কোচ। একজন টম মুডি, আরেকজন মাহেলা জয়াবর্ধনে।

বিপিএলের এবারের আসরের কোচরা হলেন:

ঢাকা ডায়নামাইটস: খালেদ মাহমুদ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ সালাউদ্দিন

চিটাগং ভাইকিংস: নুরুল আবেদীন

রংপুর রাইডার্স: টম মুডি

খুলনা টাইটান্স: মাহেলা জয়াবর্ধনে

সিলেট সিক্সার্স: জাফরুল এহসান

রাজশাহী কিংস: সারোয়ার ইমরান