জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ অপরাজিত চ্যাম্পিয়ন

সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের মেডিকেল কলেজগুলোকে নিয়ে আয়োজিত আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ফুটবল টিম। গত ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ঢাকায় সাভারস্থ গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ফুটবল প্রতিপক্ষ মার্কস মেডিকেল কলেজ ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করে। ফাইনাল খেলায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ফুটবল দলের পক্ষে গোল করেন সাবিন মাহারজান, অজিত থাপা ও রজত মাহারজান-২। দলের অন্যান্য খেলোয়াড়বৃন্দরা হলেন, মাহমুদুল ইসলাম রুবেন্স, মোঃ শাহরিয়ার রহমান শুভ, মোঃ আব্দুর রব, এনামুল হাসান নিলয়, সৌমিত্র চন্দ, কাঞ্চন সুভ্যা লিম্বু, কুঞ্জন কানাল, সৌমিক দাস দিপ্ত, মেহরাব মোহাইমিন তাহসিন, প্রবীণ চৌধুরী, সঞ্জয় শ্রেষ্ঠা, সুমন আরিয়াল ও সিদ্ধার্থ খডকা। উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৭টি মেডিকেল কলেজের ১৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
এদিকে আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ফুটবল টিম অভিনন্দন জানিয়েছেন জৈন্তিয়া-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ, প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, গ্রিণ প্ল্যান সিলেট ও ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন।