সিলেট নিউজ বিডি ডেস্ক: পদত্যাগ পত্র জমা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ আল-মুবারাক আল-সাবাহ।এর আগে কুয়েতি সংসদের স্পিকার মারজুক আল-গানি ক্ষমতাসীন সরকার পদত্যাগ করতে পারে বলে জানান।
সোমবার (৩০ অক্টোবর) প্যান আরব স্যাটেলাইট চ্যানেল আল এরাবিয়া টিভি এ খবর জানায়।
গত সপ্তাহে দুই সংসদ সদস্য রিয়াদ আল- আদসানি ও আবদুলকারিম আল-কানডেরি সংসদে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু বিষয়ে জানতে চান। সে সংসদ অধিবেশনের পর প্রধানমন্ত্রীর উত্তরে সন্তুষ্ট হয়নি এমন ১০ সংসদ সদস্য আগামী সপ্তাহে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থা ভোট আয়োজনের কথা জানান।
তারপর গত বুধবার সন্ধ্যায় কুয়েত সরকারের মন্ত্রীসভার সদস্যরা তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। আল-সাবাহ কুয়েতের শাসক পরিবারের একজন সদস্য যিনি তথ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
Sylhetnewsbd Online News Paper