মস্তফা উদ্দিন সিলেট নিউজ বিডি: বড়লেখায় ৮ বছরের এক কন্যাশিশু কে ঘরে ডেকে নিয়ে এক লম্পট ভ্যানচালক ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার(৫ নভেম্বর) দুপুরে পৌর শহরের বারইগ্রামের জাকির মিয়ার কলোনিতে।
জানা গেছে, লম্পট ভ্যানচালকের নাম মাহফুজ মিয়া ওরফে মাধু, সে দুই সন্তানের জনক। মাধুসহ বিভিন্ন পেশার ১১ পরিবার বারইগ্রামের জাকিরের কলোনিতে বসবাস করেন। রোববার সকালে কলোনির বাসিন্দা বাবা-মা তাদের কন্যাশিশুকে ঘরে রেখে কাজে চলে যান, শিশুটি তার সমবয়সী তানভীরের সঙ্গে খেলছিল, এ সময় পাশের ঘরের মাহফুজ মিয়া টিভি দেখার কথা বলে শিশু দুটিকে ঘরে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে তানভীরকে ভয় দেখিয়ে সে শিশু শাহনুরকে ধর্ষণ করে।
তানভীর ও শাহানুরের আর্থচিৎকারে রক্তাক্ত অবস্থায় শাহনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বড়লেখা থানার ওসি তদন্ত দেব দুলাল বলেন, খবর পেয়ে পাশবিকতার শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper