জেনে নিন. মিস ওয়ার্ল্ড হওয়ায় কী-কী পাচ্ছেন মানুষী

সিলেট নিউজ বিডি ডেস্ক: মানুষী চিল্লার আগামী এক বছর বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাবেন। বিশ্বের সেরা জুয়েলারি ব্র্যান্ডের অলংকার পাবেন মানুষী,বিশ্বের তাবড় ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা পোশাকও পাচ্ছেন তিনি যে কসমেটিক ব্র্যান্ড বিশ্বসুন্দরী ২০১৭ প্রতিযোগিতার স্পনসর, তাদের পক্ষ থেকে এক বছর পাবেন প্রসাধন সামগ্রী বিশ্বজুড়ে সমাজসেবামূলক কাজ করার সময় তিনি সেখান থেকে সাম্মানিক অর্থও পাবেন।

এই খেতাব জয়ের জন্য ২০ হাজার মার্কিন ডলারও পাওয়ার কথা রয়েছে। তবে এই অর্থের পরিমাণ এখনো সুনিশ্চিত নয়।
এদিকে, বিশ্বসুন্দরী হওয়ার পর থেকেই মানুষীর মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা উপচে পড়ছে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক মহল, সকলেই অভিনন্দন জানাচ্ছেন তাঁকে। শনিবার চিনের সানিয়া সিটি এরিনায় বর্ণাঢ্য মঞ্চে ভারতের জয়গাথা রচনা হয়। আর তারপরই মানুষীকে এমন দারুণ অনুভূতি আর সাফল্য উপভোগ করতে বলে টুইট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও।

তবে জানেন কি, কোন প্রশ্নের উত্তর দিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে বিচারকদের মন জয় করেছিলেন তন্বী মানুষী? তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের যোগ্যতা অনুযায়ী কোন পেশায় সবচেয়ে বেশি আয় করবেন বলে মনে হয় তাঁর। উত্তরে মানুষী বলেন, আমার সবচেয়ে কাছের মানুষটি আমার মা। তাই আমার মনে হয় একজন মা-ই সবচেয়ে বেশি ভালবাসা আর মর্যাদা পাওয়ার যোগ্য। আর শুধু অর্থটাই বড় কথা নয়, কারও থেকে ভালবাসা ও সম্মান পাওয়াটাও সমান জরুরি।

মায়েরা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেন। তাই সম্মান ও বেতনের যদি কেউ সবচেয়ে বেশি যোগ্য হন, তবে তিনি অবশ্যই একজন মা। আর এভাবেই বিচারক ও দর্শকদের হাততালি কুড়িয়ে নেন মানুষী।