সিলেট নিউজ বিডি ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইংরেজী বিভাগে এক ফটো গ্যালারী স্থাপন করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী মঙ্গলবার (২১নভেম্বর) অনুষ্ঠানিকভাবে উক্ত ফটো গ্যালারীর উদ্ভোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবির, সহকারী অধ্যাপক নুসরাত রিকজাসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ২০১৬-১৭ সালে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগ ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের বিভিন্ন অনুষ্ঠানের চমৎকার সব ছবি উক্ত গ্যালারীতে স্থান পেয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী এ সুন্দর উদ্যোগের জন্য ইংরেজী বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ইংলিশ কাউন্সিলের উদ্যোগে উপস্থিত সবাইকে মিষ্ঠিমূখ করানো হয়।
Sylhetnewsbd Online News Paper