সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্কীকৃতি দেওয়ায় সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের উদ্যেগে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয়-কলেজ ফুটবল(মিনিবার) টুণামেন্টর উদ্বোধন হয়। শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রতিযোগীতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সমন্বয়কারি মেহেদী কাবুলের সভাপতিত্বে সুবিনয় আচার্য্য রাজুর, মারুফ আহমেদ সাজ ও আশার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডেল পরিচালক শফিউল আলম চৌধুরী, ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা) সভাপতি আল-আজাদ ও সিলেট মহানগর আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির। এসময় আরও উপস্থিত ছিলেন- তাঁতী লীগের সংগঠিনক সম্পাদক বাদশা গাজী, কালাম আহম্মদ, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজু, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ আবুল হাসনাত বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াসি দিনার।
উল্লেখ্য, প্রতিযোগীতায় সিলেটে ইঞ্জিনিয়ারিংক কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজসহ ১৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগীতার আগামী ৩০ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
Sylhetnewsbd Online News Paper