সিলেট নিউজ বিডি ডেস্ক: ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ঘটা পিলখানা ট্র্যাজেডি মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সাজা বাতিলের জন্য আসামি পক্ষের করা আপিলের রায় পড়া ও পর্যবেক্ষণ চলছে। রবিবার সকালে পর্যবেক্ষণ চলাকালে বলা হয়, মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, নৃশংস এবং বর্বরোচিত ঘটনা।
পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা হাইকোর্টে আপিলের রায়ে এ কথা বলা হয়েছে।
রায়ে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে মারা গিয়েছিলেন ৫৫ জন সেনা। ১৯৬৭ সালে ইন্দোনেশিয়ায় ৭ দিনের বিদ্রোহে মারা গিয়েছিলেন ১০০ জন, আফ্রিকায় মারা যান ১৭ জন।
রবিবার সকাল ১০টা ৫৬ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলার রায় পড়া শুরু করেন।
এর বেলা পৌনে দুইটার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্রিফ করে সাংবাদিকদের বলেন, এখনো রায় পড়া শেষ হয়নি। রায় পড়তে এবং পর্যবেক্ষণ করতে কয়েক দিন সময় লাগবে।
Sylhetnewsbd Online News Paper