সিলেট নিউজ বিডি ডেস্ক: হায়দরাবাদে তিন দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে এখন ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প। সঙ্গে রয়েছে সাড়ে তিনশ সদস্যের মার্কিন প্রতিনিধি।
মঙ্গলবার সকালে এ দল নিয়ে ভারতে পৌঁছান তিনি।
এরইমধ্যে ট্রাম্প কন্যার সফর ঘিরে হাইটেক সিটি এলাকা ও হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। কমান্ডো, স্পেশাল পুলিশ ও সাদা পোষাকের পুলিশ হায়দরাবাদের বিভিন্ন হোটেল, সড়ক ও জনসমাগম স্থলে টহল দিচ্ছে।
তার সম্মানে আজ গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। আর এ ডিনার আয়োজনের দায়িত্ব পড়েছে বলিউড কিং শাহরুখ খানের ওপর।
জানা গেছে, হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার সঙ্গে রয়েছে গ্র্যান্ড ডিনার। এই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও বলিউডের একঝাঁক তারকার থাকার কথা রয়েছে। উপস্থিত থাকার কথা রয়েছে টাটা এবং মুকেশ আম্বানির মতো ব্যক্তিত্বদের।
এদিকে, ইভাঙ্কাকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যার উপর চড়বেন স্বয়ং ইভাঙ্কা। আর এই ঘোড়ায় চড়ে তিনি আসবেন নৈশ ভোজে যোগ দিতে।
ডিনারে কী কী থাকছে ইভাঙ্কার জন্য? দেখে নিন এক নজরে-
– মোরগ পেস্তা কা সালান
– সীতাফল কুলফি
– দহি কে কাবাব
– গোস্ত সিকমপুরি কাবাব
– কুবানি কে মালাই কোফতা
Sylhetnewsbd Online News Paper