সিলেট নিউজ বিডি ডেস্ক: সব গুঞ্জনকে সত্যি করে দিয়ে অবশেষে সত্যি সত্যি ভেঙ্গে গেছে ঢালিউড সুপাস্টার শাকিব খান ও বিউটি কুইন অপু বিশ্বাসের সংসার। শাকিবের পক্ষ থেকে অপুকে ডিভোর্সের চিঠিও দেয়া হয়েছে। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, খোঁজ নিয়ে জানা গেছে অপু এখনও ডিভোর্স লেটার রিসিভ করেননি।
শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।
Sylhetnewsbd Online News Paper