সিলেট নিউজ বিডি ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের পাঠানো তালাক নোটিশ গ্রহণ করেন নি চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু নোটিশ গ্রহণ করেননি, এমনকি তার বাসার দারোয়ানও নোটিশ গ্রহণ করতে সম্মত হননি। তালাক নোটিশ অপুর বাসায় বারবার গিয়ে ঘুরে এসেছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে অপুর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে তালাক নোটিশ প্রসঙ্গে অপু বলেছেন, ‘গণমাধ্যমের খবরে জেনেছি শাকিব আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। কিন্তু আমি তা হাতে পাইনি। কারণ আমি বাসায় ছিলাম না।’
ভারতের হায়দ্রবাদ থেকে বিষয়টি নিশ্চিত করে শাকিব বলেন, ‘৩০ নভেম্বর হায়দ্রাবাদ যাওয়ার আগে তালাক নোটিশে স্বাক্ষর করেছি।’
এ দিকে সোমবার বিকালে ‘অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার’ পাঠানোর খবরটি চড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অপুর নিকেতনের বাসার সামনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। তবে তাকে পাওয়া যায়নি সেখানে।
অপু বিশ্বাসকে বাসায় আছেন কিনা জানতে চাইলে তার বাসার দারোয়ান দুই ধরনের উত্তর দেন। একজন বললেন, বাসায় আছে কিন্তু এখন তিনি কারো সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে আমাদেরকে বলে দিয়েছেন। অন্য একজন দারোয়ান বললেন, তিনি বিকালে বাসা থেকে বেড়িয়ে গেছেন। আমরা জানি না।
তবে এই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে গত মাসে একটি সংবাদ সম্মেলন করেন অপু। রাজধানীর বেইলী রোডের ক্যাফে থার্টি-থ্রিতে ডিভোর্সের খবরকে মিথ্যে গুজব আখ্যা দিয়ে অপু বিশ্বাস সেদিন বলেছিলেন, সন্তান সংসার নিয়ে ভালো আছি, আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এই বিষয়ে কিছু জানি না।
Sylhetnewsbd Online News Paper