সিলেট নিউজ বিডি ডেস্ক: সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও রাস্তায় নেমে এল ভক্তকূল। গতকাল শনিবার বিজয় দিবসে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে তরুণ-তরুণীরা ‘সালমান শাহ হত্যার বিচার চাই’ ব্যানার নিয়ে দাঁড়িয়ে কর্মসূচি পালন করে।
অংশগ্রহণকারীরা জানান, বেশ কয়েক বছর আগে থেকেই সালমান শাহর প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসেও এ দাবিতে রাজপথে নামেন তারা।
Sylhetnewsbd Online News Paper