রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ কার্যকরী গ্রুপ (জেডাব্লিউজি) গঠন করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আগামী ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে জেডাব্লিউজি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।

মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। বৈঠকে প্রত্যাবাসনের যাবতীয় শর্তাবলি চূড়ান্ত হয়েছে। পরে উভয় দেশের সচিব পর্যায়ে এ সংক্রান্ত দলিল হস্তান্তর করা হয়।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল ৮টায় শুরু হওয়া দুই দিনব্যাপী ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দেশটির স্থায়ী সচিব মিন্ট থিউ।

তবে যৌথ ওয়ার্কিং কমিটিতে কারা থাকছেন, কমিটির কাজের পরিধি, চলমান বৈঠকে কী কী বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে তা এখনও জানা যায়নি।

গতকাল সোমবার সন্ধ্যায় এ বৈঠকে অংশ নিতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো’র নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছা