রংপুরে মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির মোস্তফা

সিলেট নিউজ বিডি ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে ১,৬০,৪৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২,৪০০ এবং ধানের শীষ প্রতীকে কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ টি ভোট।