সিলেট নিউজ বিডি ডেস্ক: অভিনেত্রীরাও নির্মাতাদের সঙ্গে স্বেচ্ছায় সহবাস করার প্রস্তাব দিয়ে থাকেন বলে মন্তব্য করেছেন প্রাক্তন হলিউড অভিনেতা ইয়ান ম্যাককেলেন।
বিতর্কিত প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে এমনই বললেন প্রাক্তন হলিউড অভিনেতা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, যৌন হেনস্থার জন্য নায়িকারাও অনেকটা ক্ষেত্রে দায়ি।

ইয়ান ম্যাককেলেন বলেন, ‘সবাইকে এ যৌন হেনস্থা বিষয়ে এগিয়ে আসতে হবে। তবে অনেক সময় হেনস্থার শিকার হওয়া মানুষটি সবাইকে ব্যাপারটি বলতে পারেন না। তদের জন্য এমন এমন পরিস্থিতি কঠিন। আশা করছি, যে সময় দিয়ে আমরা যাচ্ছি, সেটা ঠিক হয়ে যাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি ছয়ের দশকে অভিনয় শুরু করেছিলাম। সেই সময় আমার থিয়েটারের পরিচালক আমাকে কিছু ছবি দেখিয়েছিলেন। তা ছিল এক মহিলার ছবি। সেখানে লেখা ছিল, আমাকে কাজ দিলে আপনি আমার সঙ্গে সহবাস করতে পারবেন।’
কয়েকমাস আগে থেকে হার্ভে উইনস্টেইন বিতর্কে অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেন। হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে অসংখ্য অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন বলে খবর প্রকাশিত হয়। এরপর অভিনেত্রীরা নিজেদের হেনস্থার জন্য অভিযোগের আঙুল তোলেন নির্মাতা ও পরিচালকদের দিকে।
যৌন নিপীড়নের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মি টু’ বা ‘আমিও’ হ্যাশট্যাগ দিয়ে পরস্পর অভিজ্ঞতা ভাগাভাগি করেন বিভিন্ন অভিনেত্রীরা। ফেসবুক-টুইটারজুড়ে এই ‘মি টু’ হ্যাশট্যাগের প্রচার চলতে থাকে।
Sylhetnewsbd Online News Paper