সিলেট নিউজ বিডি ডেস্ক: চট্টগ্রামের কক্সবাজারে মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’টি বিমানের সংঘর্ষে এ দুঘর্টনা ঘটেছে বলে জানা গেছে।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করে গোনিউজকে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত বিমান দুটির চার পাইলট নিখোঁজ রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’
ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও জানান, ‘আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।’
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস গোনিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওয়ানা দিয়েছে।
Sylhetnewsbd Online News Paper