সিলেট নিউজ বিডি ডেস্কঃ এ মাসের শেষ সপ্তাহে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার(০৭জানুয়ারী) এমন তথ্যই জানালেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
মিসবাহ উদ্দিন সিরাজ জানান, সিলেট সফরকালে প্রধানমন্ত্রী সিলেট চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়া, সিলেট সরকারী আলীয়া মাদরাসা ময়দানে দলীয় সমাবেশে অংশ নেবেন। সিলেট সফরের সম্ভাব্য তারিখ জানুয়ারীর শেষ সপ্তাহ। তবে ২৭ অথবা ৩১ জানুয়ারী হতে পারে।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা ছিল। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নেত্রীকে সিলেট সফরের আমন্ত্রণ জানান। এসময় নেত্রীও সিলেট সফরের প্রত্যাশ ব্যক্ত করেন।
চলতি বছরের মার্চ বা এপ্রিলে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে শেখ হাসিনার এ সফর সিলেটে আওয়ামী লীগকে উজ্জ্বীবিত করে তুলবে নিঃসন্দেহে। সিসিক নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান অনেকে। তারা বিভিন্ন উপায়ে মনোনয়ন পাওয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
Sylhetnewsbd Online News Paper