ত্রিদেশীয় সিরিজে তিন দলের স্কোয়াড

সিলেট নিউজ বিডি ডেস্কঃ দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৫ জানুয়ারি মিরপুরে বসতে যাওয়া এ টুর্নামেন্ট বাংলাদেশে সাথে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আসন্ন এ সিরজকে সামনে রেখে ইতোমধ্যে তিন দলেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাশরাফী বিন মোর্তুজা, ত্রিদেশীয় সিরিজ দিয়ে শ্রীলঙ্কার একদিনের ফরম্যাটে অধিনায়কত্বে ফিরবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন গ্রায়েম ক্রেমার। ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ৭ জানুয়ারি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। অন্যদিকে আজ মঙ্গলবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কাও। তবে জিম্বাবুয়ের স্কোয়াডে ছিল ১৫ জন।

এক নজরে যেমন হলো তিন দলের স্কোয়াড:
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফী বিন মোর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, দাশমান্তথা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।

জিম্বাবুয়ে স্কোয়াড: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মুরে (উইকেটরক্ষক), টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি-

তারিখ দল ভেন্যু
১৫.০১.২০১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৭.০১.২০১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৯.০১.২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২১.০১.২০১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৩.০১.২০১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৫.০১.২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৭.০১.২০১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম