সিলেট নিউজ বিডি ডেস্কঃ ক্রিকেটে বাজি ধরার ঘটনা আহরহ হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়াল লিগ (বিপিএল), এমন কি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাজির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বাজি যদি হয় টেলিভিশনের কোনো রিয়েলেটি শো নিয়ে। তবে সেটা ভিন্নরকম খবরই বটে।
রবিবার (১৪ জানুয়ারি) ‘বিগ বস ১১’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। কে জয়ী হবেন এই নিয়ে এখন সরগরম বাজির বাজার। একটি সূত্র বলছে, প্রায় ১ হাজার কোটি টাকার বাজি হয়েছে বিগবস ফাইনালের জন্য। সাম্প্রতিক সময়ে কোনো আইপিএল ম্যাচেও এতো বড় বাজির খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন জানিয়েছেন, ক্রিকেটে একটি শ্রেণির কাছ থেকে টাকা আসে। কিন্তু বিগবসের জন্য এমন জায়গা থেকে টাকা এসেছে- যারা কোনো দিন বাজির জগতেই আসেনি।
এর আগে টেলিভিশ শো নিয়ে এমন বেটিং হয়নি বলেও জানিয়েছে সূত্র। যারা এই শোয়ের জন্য বাজির মাঠে রয়েছেন তারা বেশির ভাগই দিল্লির বাসিন্দা।
বিগ বস রিয়েলিটি শোতে সর্বশেষ টিকে আছেন চারজন প্রতিযোগী। তারা হলেন-শিল্পা শিন্দে, হিনা খান, বিকাশ গুপ্তা ও পুনিশ শর্মা। কে হচ্ছেন এবারের বিগ বস চ্যাম্পিয়ন সেটাই এখন আলোচ্য বিষয়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন ;-
Sylhetnewsbd Online News Paper