সিলেট নিউজ বিডি ডেস্কঃ ইন্ডাস্ট্রিতে গুজব ছিল ১৮ জানুয়ারি তার বিয়ে। তাও আবার নাকি ডেস্টিনেশন ম্যারেজ। লুকিয়ে বিয়ে করছেন শুভশ্রী। বিয়ের দিনই নাকি সবটা জানা যাবে। বুধবার থাইল্যান্ডে ‘হনিমুন’র গানের শুটিং করার কথা রয়েছে তার।
বিয়ের প্রসঙ্গে এক ভারতীয় গণমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘কালই তো ১৮ জানুয়ারি আর আমি সোহমের সাথে আমাদের আগামী ছবি ‘হনিমুন’-এর গান শুট করছি। ছবিগুলো পাঠিয়েছি, দেখলেই বুঝতে পারবেন! আশা করি এতেই বিষয়টা বোঝা যাচ্ছে। আমার কাজই এই সমস্ত ভুল তথ্যের জবাব দেবে।’
পিবি চাকির প্রথম ছবি ‘হনিমুন’-এর গান শুট করতে গিয়েছেন শুভশ্রী। স্যাভির পরিচালনায় গান শুট করতে দুধ সাদা শাড়ি আর স্লিভলেস, পিঠ খোলা ব্লাউজের খোলা চুলে শুভশ্রী থাইল্যান্ড সাগরে ভাসছেন! বললেন, ‘বিয়ে হলে আপনারা নিশ্চই খবর পাবেন।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper