সিলেট নিউজ বিডি ডেস্ক: আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে শিক্ষকদের আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আমাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ কষ্ট বুঝতে পারেন।
শুক্রবার(১৯জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তার আশপাশ দিয়ে বুলেট ঘুরে। তবে আল্লাহ্ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper