সিলেট নিউজ বিডি ডেস্কঃ সার্ভিস প্ল্যানিং অফিসার পদে একজনকে নিয়োগ দিচ্ছে অপো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/বিবিএ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকা বিভাগে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper