‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে আত্মঘাতী হামলা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আফগানিস্তানে দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-র কার্যালয়ে হামলা আত্মঘাতী হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের এ ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু হয়। এরপর সন্ত্রাসীরা মেশিন গান ও আরপিজি বন্দুক ব্যবহার করে উঁচু ভবন থেকে হামলা চালায়।

ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, জালালাবাদ শহরটি পাকিস্তান সীমান্ত লাগোয়া। প্রায়ই তালেবানদের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকে শহরটি। জালালাবাদে ইসলামিক স্টেটও বেশ শক্তিশালী। তারা ২০১৫ সাল থেকে সেখানে সক্রিয় রয়েছে।

রাজধানী কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলার কয়েকদিন পরই এ ঘটনা ঘটলো। ওই হামলায় ২২ জন নিহত হন, যাদের বেশিরভাগই বিদেশি ছিলেন।

তথ্যসূত্র: বিবিসি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-