সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগান্তর পত্রিকার আলোকচিত্রি মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর সিলেট আদালত চত্বরে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী।
শুক্রবার এক বিবৃতিতে সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী দৈনিক যুগান্তর পত্রিকার আলোকচিত্রি মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর সিলেট আদালত চত্বরে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান।
তিনি বলেন, আদালত চত্বরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ।
এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা প্রমাণ করেছে, পেশি শক্তি প্রদর্শন করে তারা গণমাধ্যমকে দাবিয়ে রাখতে চায়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থা উদ্যোগে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
Sylhetnewsbd Online News Paper