সিলেট নিউজ বিডি ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী গত বছর চলচ্চিত্র এবং বেশ কিছু অডিও গান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। প্রকাশিত গানগুলো শ্রোতামহলেও সমাদৃত হয়েছে। গত বছর অধিকাংশ সময়ই পড়শী ব্যস্ত ছিলেন স্টেজ শো নিয়ে।
দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে শো করেছেন তিনি। এছাড়া পুরো বছরই তিনি জাগো এফ এম এ ‘পড়শী নাইট’ শোতে আরজেগিরি নিয়েও ব্যস্ত ছিলেন।
নতুন বছরেও দারুণ ব্যস্ত পড়শী। চলতি সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন পড়শি। সেখানে তিনি হৃদয় খানের সঙ্গে ঘরোয়াভাবে একটি গান করেন। সেই গানটিতে সাবলীল কণ্ঠে দেখা গেছে হৃদয় খান ও পড়শিকে।
এ সময় রহস্যজনকভাবেই বেশ কিছু কথা বলেন পড়শী। যদিও এটিকে ফান হিসেবেই নিয়েছেন ভক্তরা। ভিডিওর শুরুতে হৃদয় খান বলেন, আমি একটা জিনিষ জানতে পারলাম। পড়শী নাকি আমাকে ভয় পায়। কিন্তু এটা কেন? আমি আসলে বুঝতে পারছি না।
এসময় পড়শী বলেন, আমার ব্যাপারটা হলো কি, আমি টাইগারকেও এতোটা ভয় পাই না তোমাকে যতোটা ভয় পাই।’ কিন্তু এটা কেন আমি নিজেও জানি না।
এরপর হৃদয় খান বলেন, কেন ‘আমি কি টাইগার? উত্তরে পড়শি বলেন, ‘তোমাকে টাইগারের চেয়েও বেশি ভয়ংকর লাগে আমার কাছে।’
রহস্যজনক এই আলাপচারিতার পরই হৃদয় খান ও পড়শি গেয়ে শোনান ‘তুমি আমার’ শিরোনামের একটি গান। পড়শি ও হৃদয় খান দুজনই এখন ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি নতুন গানের পরিকল্পনা চলছে। নতুন বছরে পৃথকভাবে নতুন গান নিয়ে দর্শকের সামনে হাজির হবেন এই দুই তারকা।
Sylhetnewsbd Online News Paper